News Flash

  • Home
  • খেলা
  • Sports :অনুশীলন পর্ব চলছে জোড়কদমে কোচ, ক্রিকেটাররা অনেকটাই স্বস্তিতে
Image

Sports :অনুশীলন পর্ব চলছে জোড়কদমে কোচ, ক্রিকেটাররা অনেকটাই স্বস্তিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। স্বস্তিতে ফিরছেন কোচ-‌রা। সম্ভাবনা জেগে উঠলো মাঠে অনুশীলন করার। বিগত কয়েকদিন  ধরেই এম বি বি স্টেডিয়ামের ইন্ডোর হলে চলছে অনুর্ধ ১৬ ক্রিকেটারদের অনুশীলন পর্ব। বৃষ্টির জন্য এখনও ক্রিকেটাররা মাঠে অনুশীলন করার সুযোগ পায়নি। রাজ্য ক্রিকেট সংস্থার ডাকে এই শিবিরে ৫৫ জন খুদে ক্রিকেটারকে ডাকা হয়েছে। দুটো বিভাগে ভাগ করে আপাতত অনুশীলন চলছে ক্রিকেটারদের। থেমে থেমেই বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। এর ফলে কোনও ভাবেই মাঠে ক্রিকেটারদের নামানো সম্ভব হচ্ছে না। সকাল,বিকেল দুই বেলা অনুশীলন চলছে এই ক্রিকেটারদের। টি সি এ-‌র তরফে বিশেষ ভাবে করানও হচ্ছে ক্রিকেটারদের এই অনুশীলন পর্ব।
আগামী মরশুমে অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি আসরের কথা ভেবে। তবে ধীরে ধীরে এখন প্রকৃতি স্বাভাবিক হয়েছে। কোচদের অনুমান, মাঠ পেতে আরও কম করে পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে। একই অনুমান করে জানালেন এম বি বি স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা। প্রতিদিন এম বি বি স্টেডিয়ামে কাজ করে চলেছেন গ্রাউন্ড স্টাফরা। তবে এখনও মাঠ পুরোপুরি ভাবে তৈরি নয়। একই সঙ্গে প্রেকটিস সেডগুলো ও আপাতত তৈরি হয়নি। যার ফলে বাধ্য হয়ে এখনও ১৬ ক্রিকেটারদের ইন্ডোর হলেই প্রেকটিস করতে হচ্ছে অনবরত। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তবে গ্রাউন্ড স্টাফদের অভিমত, আগামী চার পাঁচদিন যদি বৃষ্টি না হয় তাহলে পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে অনুশীলনের জন্য প্রেকটিস উইকেটগুলো। মাঠের একজন গ্রাউন্ড স্টাফ এই কথাই জানালেন প্রতিবেদককে। এদিকে কোচ দের অভিমত, ক্রিকেটারদের গ্রাউন্ডে অনুশীলন খুবই জরুরি। তাও পর্যাপ্ত পরিমানেই।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top