News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura By-Election :আপডেট-৩ : ত্রিপুরায় উপনির্বাচনে ভোট পড়ল ৭৮.৫৮ শতাংশ
Image

Tripura By-Election :আপডেট-৩ : ত্রিপুরায় উপনির্বাচনে ভোট পড়ল ৭৮.৫৮ শতাংশ

আগরতলা, ২৩ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে ভোট পড়েছে ৭৮.৫৮ শতাংশ। আজ সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল। ভোটারদের দীর্ঘ লাইনের কারণে বিকেল পাঁচটার পরও কিছু কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল ৭৬.৬২ শতাংশ।   

এদিন সকাল থেকেই উত্সবের মেজাজে ভোট পর্ব শুরু হয়েছিল। বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ছাড়া ভোট সর্বত্র শান্তিপূর্ণ বলেই খবর মিলেছে। বিরোধীরা অবশ্য ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছেন। তবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আজ উপনির্বাচনে ১ লক্ষ ৮৬ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৪৬ হাজার ৭৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে ভোটের হার দাঁড়িয়েছে ৭৮.৫৮ শতাংশ। ওই ভোটাররাই বিভিন্ন রাজনৈতিক দলের ২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। উপনির্বাচনী ময়দানে রয়েছেন বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা।উপনির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৫৭-যুবরাজনগর কেন্দ্রে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী ৬-আগরতলা কেন্দ্রে ৫১১৯৭ জন ভোটারের মধ্যে ৩৯৬০৩ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৭৭.৩৫ শতাংশ। ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৪৬০১১ জন ভোটারের মধ্যে ৩২৭২৬ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৭১.১৩ শতাংশ। ৪৬-সুরমা কেন্দ্রে ৪৬৭৫৭ জন ভোটারের মধ্যে ৩৮৮৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ৮৩.১১ শতাংশ এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে ৪২৭৯১ জন ভোটারের মধ্যে ৩৫৫৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ওই কেন্দ্রে সর্বাধিক ৮৩.১২ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top