News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infection: ভারতে কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১৩,৩১৩, বুধে দেশে মৃত্যু ৩৮ জনের
Image

Covid Infection: ভারতে কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১৩,৩১৩, বুধে দেশে মৃত্যু ৩৮ জনের

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা নিরন্তর বেড়েই চলেছে। বুধবার সারাদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৩১৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮৩,৯৯০-তে পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০,৯৭২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ২.০৩ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮৩,৯৯০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,৩০৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৪ লক্ষ ৯১ হাজার ৯৪১ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,৬২,১১,৯৭৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৯৪১ জন (১.২১ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১০,৯৭২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৭,৩৬,০২৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬০ শতাংশ।

Releated Posts

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

গুজরাটে বড় প্রশাসনিক রদবদল, বদলি ৭২ আইএএস আধিকারিক

গান্ধীনগর, ১৩ মে (আইএএনএস): গুজরাট সরকার বুধবার রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে ৭২ জন আইএএস আধিকারিককে বদলি ও…

ByByTaniya Chakraborty May 13, 2026

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top