News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে দুঃসাহসীক চুরি, কুড়ি ভরি স্বর্ণালংকার ও নগদ কয়েক লক্ষ টাকা লুট
Image

উদয়পুরে দুঃসাহসীক চুরি, কুড়ি ভরি স্বর্ণালংকার ও নগদ কয়েক লক্ষ টাকা লুট

উদয়পুর, ২১ জুন : আবারো উদয়পুরে দুঃসাহসীক চুরি হয়েছে। প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল।

জানা গেছে, পশ্চিম ছাতারিয়া এলাকার বাসিন্দা কাজল দাসের বাড়িতে গতকাল রাতে সংঘটিত  হয়েছে এই চুরির কান্ড। গতকাল বাড়ির মালিক অসুস্থ  থাকায় তিনি আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে চোরের দল। 

বাড়ির সদস্যদের  অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল এই কান্ডটি সংঘটিত করেছে।ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসেছেন। পরবর্তীতে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, আর কে পুর থানার ওসি বাবুল দাস। আনা হয় বিশেষ ফরেনসিক টিম ও ডগ স্কোয়ার্ড। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত চোরদের কোনো হদিশ পাওয়া যায়নি।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top