News Flash

Image

Kurti Bridge : কুর্তি ব্রিজের বিপজ্জনক অবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  ত্রিপুরা অসম সংযোগী কুর্তি ব্রিজের নিচ থেকে মাটি ধস পড়ায় ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ত্রিপুরা৷ অবিরাম বর্ষনের ফলে উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি এলাকার ত্রিপুরা অসম সংযোগী কুর্তি ব্রিজের নিচ থেকে মাটি ধসে পড়ছে৷ যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আট নং আসাম আগরতলা জাতীয় সড়ক৷ বর্তমানে ঝুঁকি নিয়ে আংশিক পন্যবাহী লরি রাজ্যে প্রবেশ করছে৷ তবে সেই ব্রিজ ভেঙে পড়লে ভারতবর্ষের সাথে পাহাড়ি রাজ্য ত্রিপুরার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে৷ দ্রুত গতিতে এই ব্রিজটি মেরামতি না করা হলে রাজ্যের লাইফ লাইন স্তব্ধ হয়ে পড়বে৷ এমনিতেই মেঘালয়ের সোনাপুর,রাতাছড়া ও উমকিয়াং এলাকায় প্রবল বৃষ্টি পাতে মাটি ধবসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷শত শত লরি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে৷ আটকে পড়েছেন যাত্রী সহ চালকরা৷ তাদের উদ্ধার অভিযান চলছে৷
এদিকে ঘটনার খবর পেয়ে পূর্ত দপ্তর সহ প্রশাসনিক তরফে কোন আধিকারিক মাটি ক্ষতি গ্রস্থ স্থান পরিদর্শনের খবর পাওয়া যায়নি৷তবে রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মনগর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সৌম দেববর্মা৷ তিনি ব্রিজটি সরজমিনে পরিদর্শন করে মহকুমা শাসকের সাথে ফোনেও কথা বলেছেন৷ এখন দেখার বিষয় রাজ্যের লাইফ লাইন চালু রাখতে কতটুকু তৎপর হয় সংশ্লিষ্ট দপ্তর৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top