নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ ত্রিপুরা অসম সংযোগী কুর্তি ব্রিজের নিচ থেকে মাটি ধস পড়ায় ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ত্রিপুরা৷ অবিরাম বর্ষনের ফলে উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি এলাকার ত্রিপুরা অসম সংযোগী কুর্তি ব্রিজের নিচ থেকে মাটি ধসে পড়ছে৷ যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আট নং আসাম আগরতলা জাতীয় সড়ক৷ বর্তমানে ঝুঁকি নিয়ে আংশিক পন্যবাহী লরি রাজ্যে প্রবেশ করছে৷ তবে সেই ব্রিজ ভেঙে পড়লে ভারতবর্ষের সাথে পাহাড়ি রাজ্য ত্রিপুরার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে৷ দ্রুত গতিতে এই ব্রিজটি মেরামতি না করা হলে রাজ্যের লাইফ লাইন স্তব্ধ হয়ে পড়বে৷ এমনিতেই মেঘালয়ের সোনাপুর,রাতাছড়া ও উমকিয়াং এলাকায় প্রবল বৃষ্টি পাতে মাটি ধবসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷শত শত লরি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে৷ আটকে পড়েছেন যাত্রী সহ চালকরা৷ তাদের উদ্ধার অভিযান চলছে৷
এদিকে ঘটনার খবর পেয়ে পূর্ত দপ্তর সহ প্রশাসনিক তরফে কোন আধিকারিক মাটি ক্ষতি গ্রস্থ স্থান পরিদর্শনের খবর পাওয়া যায়নি৷তবে রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মনগর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সৌম দেববর্মা৷ তিনি ব্রিজটি সরজমিনে পরিদর্শন করে মহকুমা শাসকের সাথে ফোনেও কথা বলেছেন৷ এখন দেখার বিষয় রাজ্যের লাইফ লাইন চালু রাখতে কতটুকু তৎপর হয় সংশ্লিষ্ট দপ্তর৷

Kurti Bridge : কুর্তি ব্রিজের বিপজ্জনক অবস্থা
Tags:
Releated Posts
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…


















