News Flash

  • Home
  • খেলা
  • Cricket :শান্তিরবাজারে স্কুল ক্রিকেট স্থগিত
Image

Cricket :শান্তিরবাজারে স্কুল ক্রিকেট স্থগিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।।স্থগিত রাখা হলো স্কুল ক্রিকেট। মুষলধারে বৃষ্টির জন্য। ক্রমাগত বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে। ফলে বাধ্য হয়েই আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো মহকুমা ক্রিকেট সংস্থা। টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক অসীম চৌধুরি এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। তিনি জানান, মুষলধারে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। এতে মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে। ফলে সোমবার থেকে আপাতত আসর স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য। বৃষ্টি কমে গেলে পুনরায় শুরু হবে আসর। ১৬ জুন থেকে শুরু হয়েছিলো আসর। ৪ দলীয় আসর হবে ডাবল লিগ ভিত্তিতে। উদ্বোধনী দিনে বৃষ্টির জন্য ওভার কমিয়ে ১৫ করা হয়েছিলো। তাতে জয় পেয়েছিলো বাইখোরা স্কুল। এরপর থেকেই বৃষ্টির জন্য আর খেলা চালানো সম্ভব হচ্ছিল না, পরিত্যক্ত হয়েছিলো ৩ টি ম্যাচ। অবশেষে আসর স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো মহকুমা ক্রিকেট সংস্থা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top