News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura :ত্রিপুরা : এয়ার ট্রাফিক কন্ট্রোল ভবনে আগুন, অল্পেতে রক্ষা
Image

Tripura :ত্রিপুরা : এয়ার ট্রাফিক কন্ট্রোল ভবনে আগুন, অল্পেতে রক্ষা

আগরতলা, ২০ জুন (হি. স.) : বজ্রপাত হওয়ায় শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ল এয়ার ট্রাফিক কন্ট্রোলের(এটিসি) আধিকারিকদের বিশ্রামের ঘর। তাতে অবশ্য বিশেষ ক্ষতি হয়নি। তাছাড়া, বিমান পরিষেবাতেও ব্যাঘাত ঘটেনি। আজ ভোরে ওই ঘটনায় প্রাথমিকভাবে সকলকে আতঙ্কে ফেলে দিয়েছিল। কিন্ত, এমবিবি বিমানবন্দরের কর্মীদের তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এটিসি সুত্রে খবর, আজ ভোর সাড়ে চারটা নাগাদ বজ্রপাত হওয়ায় শর্ট সার্কিট থেকে আধিকারিকদের বিশ্রামের ঘরে আগুন ধরে যায়। আগুন ঘরের মধ্যে অনেকটা ছড়িয়ে পড়লেও অন্যত্র ছড়াতে পারেনি। জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখে প্রাতঃভ্রমণকারীরা আতঙ্কিত হয়ে পরেন। ওই সময় বৃষ্টি পড়ছিল, তাই রাস্তায় মানুষের উপস্থিতি ছিল খুবই কম। তবে, বিষয়টি বিমানবন্দরের কর্মীদের নজরে আসতেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন তাঁরা।

সাধারণত, ওই সময় আগরতলা এটিসি বন্ধ থাকে। তাই, কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরা নিয়ে বিমানবন্দর কতৃপক্ষের বিশেষ ভাবতে হয়নি। তাঁরা অল্প কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। জানা গেছে, এটিসি-র মূল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি। তাছাড়া, অন্য ক্ষয়ক্ষতিও বিশেষ নজরে আসেনি।

এটিসি কর্তৃপক্ষের দাবি, অন্যান্য দিনের মতোই আজ সকাল সাড়ে সাতটায় কাজকর্ম শুরু হয়েছে এবং বিমান পরিষেবাও স্বাভাবিক ছিল। যথারীতি, সমস্ত বিমান নির্দিষ্ট সময়ে উঠা-নামা করেছে। এটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতে শর্ট সার্কিট থেকে ওই ঘরে আগুন লেগেছিল ঠিকই। তবে, ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরই এ-বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে।সূত্রের দাবি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কারণ, আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে এটিসি-র যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। তাতে, বিমান পরিষেবা ব্যাঘাত ঘটত। 

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top