News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুদীপের উপর হামলা, বিজেপি কাপুরুষের দল, কড়া সমালোচনায় ডা: অজয় কুমার
Image

সুদীপের উপর হামলা, বিজেপি কাপুরুষের দল, কড়া সমালোচনায় ডা: অজয় কুমার

আগরতলা, ২০ জুন : সুদীপ রায় বর্মনের উপর হামলার ঘটনায় বিজেপিকে কাপুরুষের দল বলে বিঁধেছেন কংগ্রেস প্রভারী ডা: অজয় কুমার। সাথে তিনি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীকে একহাত নিয়েছেন। তিনি বলেন, রবিবার রাতে কংগ্রেস নেতা তথা ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ রায় বর্মনের উপর প্রাণঘাতী হামলা সংঘটিত করেছে একদল দুষ্কৃতী। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে সুশান্ত চৌধুরীর উপস্থিতি ঘটনাস্থলে লক্ষ্য করা গেছে। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে হামলার ঘটনার বর্ণনা দিয়ে সমালোচনা করেছেন।

এদিন ডা: অজয় কুমার বলেন, সুদীপ রায় বর্মনকে প্রাণে মেরে ফেলার জন্যই গতকাল এই হামলার সংগঠিত করা হয়েছে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত থাকলেও তাঁদের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে। ভাঙ্গা হয়েছে সুদীপ রায় বর্মনের গাড়ি। ইট দিয়ে তার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। কিন্তু পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি। রাজ্যের পুলিশ প্রশাসন তাদের প্রাশাসনিক ভূমিকা ভুলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।তাঁর কথায়, সুশান্ত চৌধুরী গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে বয়ান দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। রাজ্যের মানুষ গোটা ঘটনাটি সম্পর্কে অবগত। তিনি এদিন সুশান্ত চৌধুরীকে তিরস্কার করে বলেন, তাঁর নাম পরিবর্তন করে ফেলা প্রয়োজন। বিজেপি দলকে কাপুরুষের দল বলে তিরস্কার করেছেন কংগ্রেস নেতা ড: অজয় কুমার। 

Releated Posts

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top