News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতিশ্রুতি খেলাপিদের ভোট দেবেন না, হুমকি চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের
Image

প্রতিশ্রুতি খেলাপিদের ভোট দেবেন না, হুমকি চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের

আগরতলা, ২০ জুন : রাজ্যে নির্বাচনী আবহে এবার হুমকির সুর শুনা গেল চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মুখে। যাঁরা প্রতিশ্রুতি পূরণ করেনি তাদেরকে ভোট দেওয়ার আগে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা নিশ্চয়ই ভাববেন। সোমবার এমনই হুমকি দিলেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। 

আজ চাকরির দাবিতে আবারো বিক্ষোভে শামিল হয়েছেন ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের চাকুরীতে পুনর্বহাল করা এবং মৃত শিক্ষক-শিক্ষিকার পরিবারের একজনকে ডাই-ইন-হার্নেস স্কিমে চাকুরী প্রদানের দাবিতে রাজধানীর সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। এদিনের এই বিক্ষোভ সমাবেশ থেকে চাকরিচ্যুত শিক্ষিকা ডালিয়া দাস বলেন, রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, চাকুরী ফিরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে আমাদের চাকরি দেওয়া হবে। কিন্তু তাঁদের দেওয়া  প্রতিশ্রুতি সাড়ে চার বছরেও পূরণ হয়নি। তাই এবারের উপ-নির্বাচনে ভোট দেওয়ার আগে প্রত্যেকেই নিশ্চয়ই ভাববেন বলে জানিয়েছেন তিনি। তাঁর হুশিয়ারি, আমাদের ওপর যারা জলকামান ছুড়েছে, লাঠি পেটা করেছে তাদেরকে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা ভোট দেবেন না। 

Releated Posts

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top