News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol & Diesel: টানা প্রায় একমাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল
Image

Petrol & Diesel: টানা প্রায় একমাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : দেশের তেল বিপণন সংস্থাগুলি টানা ৩০ তম দিনে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে। সোমবারও পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে আজ পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের প্রতি লিটার ৮৯.৬২ টাকা, মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১১.৩৫ টাকা এবং ৯৭.২৮ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.০৩ টাকা এবং ডিজেলর দাম ৯২.৭৬ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রয়েছে। লন্ডন ব্রেন্ট ক্রুড আজ ০.৪৯ শতাংশ কমে ১১৯.২২ ডলার ব্যারেল প্রতি এবং ইউএস ক্রুড ০.৫৯ শতাংশ কমে ১১৬.৯০ ডলার ব্যারেল প্রতি ছিল।

গত ২৫ মে সাধারণ মানুষকে একটি বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে ৮ টাকা এবং ৬ টাকা প্রতি লিটার কমানোর ঘোষণা করেছিল। এই কারণে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯.৫ টাকা এবং ৭ টাকা কমেছে।

Releated Posts

আরবিআই এমপিসি বৈঠকে সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম, মত অর্থনীতিবিদদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আগামী সপ্তাহে আরবিআই-এর মনিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট বা নীতিগত অবস্থানে বড় কোনও…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এলপিজি অনিয়মে কড়া পদক্ষেপ, ১০ ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল এইচপিসিএল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): এলপিজি বিতরণে অনিয়মের অভিযোগে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচপিসিএল। সংস্থাটি জানিয়েছে, অনিয়মে জড়িত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): মধ্যপ্রাচ্যে সংঘাত এবং ডলারের…

ByByadmin Mar 6, 2026

ভারতীয় রিফাইনারিগুলিকে রুশ তেল কেনায় ৩০ দিনের ছাড়, তেলের দামে পতন

নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): যুক্তরাষ্ট্র ভারতীয় তেল শোধনাগারগুলিকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের…

ByByadmin Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top