News Flash

  • Home
  • বিদেশ
  • Attack : কাবুলের গুরুদ্বারে হামলার দায় স্বীকার ইসলামিক স্টেটের, ই-ভিসা মঞ্জুর স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

Attack : কাবুলের গুরুদ্বারে হামলার দায় স্বীকার ইসলামিক স্টেটের, ই-ভিসা মঞ্জুর স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): আফগানিস্তানের রাজধানী কাবুলের গুরুদ্বারে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট্ (আইএস) জঙ্গি সংগঠন। আইএস সংগঠন তাদের প্রচারমূলক ওয়েবসাইট ‘আমাক’-এই গুরুদ্বারে হামলার কারণ ব্যাখ্যা করেছে। সন্ত্রাসী সংগঠন জানিয়েছে, ‘শনিবারের হামলার লক্ষ্য ছিলেন, হিন্দু, শিখ ধর্মাবলম্বী এবং সেই সব বিধর্মীরা, যাঁরা প্রথম দুই শ্রেণিকে রক্ষা করে চলেন।’ আইএস জানিয়েছে, ‘পয়গম্বরের প্রতি তাদের আনুগত্য প্রকাশের’ জন্যই ঘটনাটি ঘটানো হয়েছে।

আইএস আরও জানিয়েছে, তাদের এক যোদ্ধা ‘কাবুলের হিন্দু এবং শিখদের ধর্মীয় স্থানে রক্ষীদের হত্যা করে ভিতরে ঢুকে পড়ে। একের পর এক গ্রেনেড হামলা চালায়। মেশিনগানও ব্যবহার করে সংশ্লিষ্ট স্থানে গুলি চালায়।’ শনিবারের ওই হামলায় দু’জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন সাত জন। এদিকে, কাবুল হামলার প্রেক্ষিতে শিখদের জন্য ই-ভিসা মঞ্জুর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরকারি সূত্রের খবর, আফগানিস্তানের কাবুলে হামলার প্রেক্ষিতে ১০০টিরও বেশি শিখ এবং হিন্দুকে অগ্রাধিকার ভিত্তিতে ই-ভিসা প্রদান করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারত-আমেরিকা আলোচনা, প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উদ্যোগ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 29, 2026

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সামলে আমেরিকা এখন ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের পথেই: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): একাধিক দেশের সঙ্গে সম্পর্ক একসঙ্গে সামলে আমেরিকা বর্তমানে যে কূটনৈতিক কৌশল অনুসরণ করছে, ভারত…

ByByNews Desk Sep 29, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ও উন্নত উৎপাদন ক্ষেত্রে জাপানি সংস্থার আগ্রহ বাড়ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর এবং উন্নত উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতে ব্যবসা শুরু করতে জাপানি সংস্থাগুলির আগ্রহ বাড়ছে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top