News Flash

  • Home
  • দেশ
  • Accident : আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে গাড়ি ও কন্টেনার ট্রাকের সংঘর্ষ, মৃত্যু ৪ জনের
Image

Accident : আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে গাড়ি ও কন্টেনার ট্রাকের সংঘর্ষ, মৃত্যু ৪ জনের

উন্নাও, ১৯ জুন (হি.স.): উত্তর প্রদেশের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর যাত্রীবোঝাই গাড়ি ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। জখম হয়েছেন আরও দু’জন। মৃতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার সকাল পাঁচটা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে হাসানগঞ্জ থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর। মৃতরা হলেন, অখিলেশ মিশ্র (৪০), তাঁর স্ত্রী ববিতা মিশ্র (৩৬), মেয়ে জ্যোতি মিশ্র (১০) ও ভাইঝি প্রিয়াংশী(১২)। দু’জন জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোটা পরিবারটি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সিওয়ানের দিকে যাচ্ছিল। সেই সময় পাশের লেনে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে ও তারপর ওই গাড়িটিকে। ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে লখনউয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই ৪জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top