News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

আগরতলায় বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  শুক্রবার আচমকা মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে জলমগ্ণ হয়ে যায় আগরতলা শহরের বেশকিছু এলাকা৷ যদিও রাতের বেলায় বেশকিছু এলাকা থেকে জল নেমে গেছে৷ কিন্তু হাওড়া নদীর জল স্তর বৃদ্ধির সাথে সাথে হাওড়া নদীর পার্শবর্তী এলাকাগুলি প্লাবিত হয়ে যায়৷ ফলে বহু মানুষ বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে৷ শনিবার বিকালে বন্যা কবলিত আশ্রম চৌমুহনী থেকে চন্দ্রপুর পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব৷


বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর বিপ্লব কুমার দেব স্বামী দয়ালানন্দ সুকল, মহাত্মা গান্ধী সুকল ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শনে গেছেন৷ অস্থায়ী শরণার্থী শিবির গুলি পরিদর্শনকালে তিনি কথা বলেন বন্যা দুর্গতদের সাথে৷ বন্যা দুর্গতদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হয়েছেন তিনি৷ উনার কথায়, প্রায় দুই বছর পর আগরতলা শহরের নিম্নাঞ্চল গুলিতে বন্যা এসেছে৷ এইটা প্রাকৃতিক দুর্যোগ৷ স্মার্ট সিটির কাজ এর জন্য কোনভাবেই দায়ী নয়৷ স্মার্ট সিটির কাজ সঠিক ভাবে হয়েছে৷ কিন্তু আচমকা বেশি বৃষ্টি হওয়ার কারণে বন্যার দেখা দিয়েছে৷ এদিকে এখনো পর্যন্ত আগরতলা শহরের ৭ হাজারেরও লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার৷ ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে প্রাথমিক ভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ বন্যা কবলিত এলাকা থেকে জল নেমে গেলে জল বাহিত রোগ দেখে দিতে পারে৷ সেই দিকে সরকারের নজর রয়েছে বলে জানান তিনি৷ মুখ্যমন্ত্রীর সাথে সকল বিষয় নিয়ে কথা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক বিপ্লব কুমার দেব৷

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top