নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ জুন৷৷ বীরচন্দ্র বাজার সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত তিন৷ ঘটনার বিবরনে জানা যায় শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র বাজার সংলগ্ণ এলাকায় টি আর ০৮ ই ৫৩৮২ নাম্বারের বাইক ও টি আর ০৮ ৩০৪৫ নাম্বারের অটোর মধ্যে সংঘর্ষ ঘটে৷ এতে করে অটোচালক ও বাইকে থাকা দুইজন জাতীয় সড়কে পড়ে গিয়ে গুরতর আহত হয়৷ ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও অটোচালক জানায় বাইকটি দ্রুতগতিতে এসে অটোর মধ্যে সজোরে ধাক্কা দেয়৷ এতে করে বাইকে থাকা দুইজন জাতীয় সড়কে ছিটকে পড়ে যায় ও অটো উল্টে গিয়ে অটো চালক গুরতর আহত হয়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসীর উপস্থিতিতে আহতদের চিকিৎসার জন্য বীরচন্দ্রমনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর শান্তির বাজার জেলা হাসাপাতালে স্থানান্তির করে৷ দুর্ঘটনায় আহতরাহলো বাইক চালক তমাস রিয়াং ( ১৭ ) ও সোহেল ত্রিপুরা ( ১৬)৷ দুজনে পশ্চিম মনুর বাসিন্দা৷ অপরদিকে দুর্ঘটনায় আহত অটো চালক হলো পতিছড়ীর বাসিন্দা রসিদ আলি৷

বীরচন্দ্র বাজারে দুর্ঘটনায় গুরুতর আহত তিন
Tags:
Releated Posts
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…
ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়
আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…


















