News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বীরচন্দ্র বাজারে দুর্ঘটনায় গুরুতর আহত তিন
Image

বীরচন্দ্র বাজারে দুর্ঘটনায় গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ জুন৷৷  বীরচন্দ্র বাজার সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত তিন৷ ঘটনার বিবরনে জানা যায় শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র বাজার সংলগ্ণ এলাকায় টি আর ০৮ ই ৫৩৮২ নাম্বারের বাইক ও টি আর ০৮ ৩০৪৫ নাম্বারের অটোর মধ্যে সংঘর্ষ ঘটে৷  এতে করে অটোচালক ও বাইকে থাকা দুইজন জাতীয় সড়কে পড়ে গিয়ে গুরতর আহত হয়৷  ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও অটোচালক জানায় বাইকটি দ্রুতগতিতে এসে অটোর মধ্যে সজোরে ধাক্কা দেয়৷  এতে করে বাইকে থাকা দুইজন জাতীয় সড়কে ছিটকে পড়ে যায় ও অটো উল্টে গিয়ে অটো চালক গুরতর আহত হয়৷  দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসীর উপস্থিতিতে আহতদের চিকিৎসার জন্য বীরচন্দ্রমনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর শান্তির বাজার জেলা হাসাপাতালে স্থানান্তির করে৷  দুর্ঘটনায় আহতরাহলো বাইক চালক তমাস রিয়াং ( ১৭ ) ও সোহেল ত্রিপুরা ( ১৬)৷  দুজনে পশ্চিম মনুর বাসিন্দা৷  অপরদিকে দুর্ঘটনায় আহত অটো চালক হলো পতিছড়ীর বাসিন্দা রসিদ আলি৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top