ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। স্থগিত রাখা হলো রাজ্য স্কুল রেটিং দাবা । এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল দাবা শুরু হওয়ার কথা ছিলো আগামীকাল। কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য আপাতত স্থগিত রাখা হলো আসর। রেকর্ড সংখ্যক বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে থাকায় দাবাড়ুদের পক্ষে আসরে অংশ নেওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছিলো। তাই বাধ্য হয়েই রাজ্য সংস্থার ওই সিদ্ধান্ত। পরে রাজ্য সংস্থার সচিব দীপক সাহা এক বিবৃতিতে জানান, “রেকর্ড বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির দিকে খেয়াল রেখে এবং জেলার দাবাড়ুদের দিকে নজর রেখে চেস অলিম্পিয়াড রাজ্য স্কুল সিলেকশন টুর্নামেন্টের ১৯ ও ২০ জুনের আসর আপাতত স্থগিত রাখা হলো। পরিস্থিতি উন্নতি হলে পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে। রাজ্যের সব অংশের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার সহযোগিতাও চাওয়া হয়েছে। শনিবার সকালে প্রথমে আসর কিছুটা পিছিয়ে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিলো। কিন্তু দুপুরে পুনরায় বৃষ্টি শুরু হওয়ায বাধ্য হয়েই স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত: ৪৪-তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে- মোট ৬ জনকে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য চেস অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে।

বৃষ্টিতে বণ্যা পরিস্থিতি, স্থগিত রাজ্য স্কুল দাবা
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















