News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টিতে বণ্যা পরিস্থিতি, স্থগিত রাজ্য স্কুল দাবা
Image

বৃষ্টিতে বণ্যা পরিস্থিতি, স্থগিত রাজ্য স্কুল দাবা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। স্থগিত রাখা হলো রাজ্য স্কুল রেটিং দাবা । এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল দাবা শুরু হওয়ার কথা ছিলো আগামীকাল। কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য আপাতত স্থগিত রাখা হলো আসর। রেকর্ড সংখ্যক বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে থাকায় দাবাড়ুদের পক্ষে আসরে অংশ নেওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছিলো। তাই বাধ্য হয়েই রাজ্য সংস্থার ওই সিদ্ধান্ত। পরে রাজ্য সংস্থার সচিব দীপক সাহা এক বিবৃতিতে জানান, “রেকর্ড বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির দিকে খেয়াল রেখে এবং জেলার দাবাড়ুদের দিকে নজর রেখে চেস অলিম্পিয়াড রাজ্য স্কুল সিলেকশন টুর্নামেন্টের ১৯ ও ২০ জুনের আসর আপাতত  স্থগিত রাখা হলো। পরিস্থিতি উন্নতি হলে পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে। রাজ্যের সব অংশের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার সহযোগিতাও চাওয়া হয়েছে। ‌শনিবার সকালে প্রথমে আসর কিছুটা পিছিয়ে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিলো। কিন্তু দুপুরে পুনরায় বৃষ্টি শুরু হওয়ায বাধ্য হয়েই স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত:‌ ৪৪-তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে-‌ মোট ৬ জনকে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য চেস অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top