News Flash

  • Home
  • বিদেশ
  • অবৈধভাবে মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ আনতে সফল হয়েছে ভারত : পীযূষ গোয়েল
Image

অবৈধভাবে মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ আনতে সফল হয়েছে ভারত : পীযূষ গোয়েল

জেনেভা, ১৭ জুন (হি.স.): অবৈধভাবে মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ আনতে সফল হয়েছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশতম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় তিনি বলেছেন, “যাঁরা অবৈধভাবে মাছ ধরায় লিপ্ত অথবা মাছ ধরে, কিন্তু রিপোর্ট করে না অথবা যাঁরা নিয়মের বাইরে কাজ করে-অবৈধ, অনিয়ন্ত্রিত মাছ ধরায় লিপ্ত তাঁদের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ আনতে সফল হয়েছি।”

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, “কিছু দেশ এই বিষয়ে অভিজ্ঞ। গভীর সমুদ্রে মাছ ধরে, বিশ্বজুড়ে মাছ শেষ করার জন্য কিছু দেশ দায়ী। ভারত তাঁদের জন্য একটি নিয়ম আনতে সফল হয়েছে। এটি ভারতের জন্য একটি বড় জয়।” তিনি আরও বলেছেন, “আমি মনে করি ভারত ১০০ শতাংশ সাফল্য পেয়েছে। এমন একটিও বিষয় নেই যে জন্য আমাদের উদ্বিগ্ন হয়ে দেশে ফিরে যেতে হবে।” প্রসঙ্গত, মাইলফলক চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। খাদ্য নিরাপত্তা, ই-কমার্স, ফিশারিজের উপর ফোকাস করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top