News Flash

  • Home
  • বিদেশ
  • Radha Iyengar :আমেরিকার প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার
Image

Radha Iyengar :আমেরিকার প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার

ওয়াশিংটন, ১৬ জুন (হি.স.) : পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। বুধবার ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার প্লাম্বকে আমেরিকার প্রতিরক্ষা দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি (সামরিক ক্রয় এবং স্থিতিশীলতা) মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

অর্থনীতির ছাত্রী রাধার আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সংক্রান্ত আন্তর্জাতিক ব্যবসা এবং প্রতিরক্ষা বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে ‘বিশেষজ্ঞ’ হিসাবে পরিচিতি রয়েছে। ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে নিযুক্ত হওয়ার আগে আমেরিকার প্রতিরক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারির দফতরে ‘চিফ অফ স্টাফ’ পদে কর্মরত ছিলেন তিনি।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাধা এক সময় লন্ডন স্কুল অফ ইকনমিক্সে শিক্ষকতা করেছেন। আমেরিকার প্রতিরক্ষা দফতরে যোগদানের আগে তিনি গুগলে কর্মরত ছিলেন। তার আগে ফেসবুকের নীতি বিশ্লেষণ সংক্রান্ত বিভাগের প্রধানের দায়িত্বও সামলেছেন।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top