News Flash

  • Home
  • দিনের খবর
  • Kashmir : কাশ্মীরে শিক্ষিকা খুনে জড়িত ২ জঙ্গি খতম

Kashmir : কাশ্মীরে শিক্ষিকা খুনে জড়িত ২ জঙ্গি খতম

জম্মু, ১৬ জুন ( হি. স.) : টানা তিনদিন কুলগামে অপারেশনে দুই জঙ্গি খতম হয়েছে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার একথা জানান। কুলগাম জেলার গোয়ালপোরা এলাকায় সরকারি হাইস্কুলে ঢুকে অ-কাশ্মীরি শিক্ষিকা রজনী বালা হত্যায় জড়িত ছিল এরা। আইজি আরও জানান, এখনও দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিকে অনন্তনাগে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও এদিন বাহিনী ১৫ কেজি আইইডি উদ্ধার করেছে। জঙ্গিরা উপত্যকায় বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল। বিস্ফোরক উদ্ধারে সেই ছক বানচাল করে দেওয়া গিয়েছে।

কুলগামে রজনী বালার খুনিদের খবর পেয়েই মঙ্গলবারই মিশিপুরা এলাকা ঘিরে ফেলে পুলিশ, সেনা ও আধা সেনার জওয়ানরা। অন্যদিকে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নতুন করে আর একটি সংঘর্ষ শুরু হয়েছে। দুই হিজবুল জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলে পুলিষ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ মে জম্মুর ৩৬ বছর বয়সি মহিলা রজনী বালাকে তাঁর স্কুলের সামনে হত্যা করে জঙ্গিরা। এর আগে বুধবারই অ-কাশ্মীরি ব্যাঙ্ক ম্যানেজারকে খুনের ঘটনায় জড়িত লস্কর জঙ্গিদের গুলি করে নিকেশ করে পুলিশ।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top