News Flash

  • Home
  • দিনের খবর
  • Sachin Pilot : কেন্দ্রীয় সরকার ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি করছে: পাইলট
Image

Sachin Pilot : কেন্দ্রীয় সরকার ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি করছে: পাইলট

নয়াদিল্লি, ১৫ জুন ( হি. স.) : রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছেন। পাইলট বলেন, বিজেপি অসত্য, অন্যায় এবং অনৈতিকতা দিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এ কাজে তিনি কখনোই সফল হবেন না।

পাইলট আরও বলেন, আমাদের কণ্ঠস্বর দমন করার অধিকার সরকারের নেই, কিন্তু মোদী সরকার কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করে বুধবার দিল্লিতে তাকেও পুলিশ হেফাজতে নিয়েছে। এই সময় পাইলট বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হেনস্থা করার জন্য তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। এটা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো নয়। আমরা এর বিরোধিতা করি। পাইলটের অভিযোগ, দিল্লি পুলিশ পার্টির সদর দফতরে ঢুকে লাঠিচার্জ করছে। তাদের নেতাদের গৃহবন্দীও করা হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top