নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ সবজিতে পচন আর তাতে চিন্তিত কৃষক কুল৷ বিগত কয়েক মাস ধরে কৃষকদের ফলানো ফসল ক্ষতির সম্মুখীন৷ তাও আবার গ্রীষ্ম কালীন সবজি চাষ করে বিপাকে কৃষকরা৷ টানা বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানায় এক কৃষক৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে বাইশঘড়িয়া এলাকায়৷ উক্ত এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে অধিকাংশই কৃষির উপরে নির্ভরশীল৷ বাইশঘড়িয়া এলাকার এক কৃষক জানায়, এবছর টানা বর্ষণের ফলে তাদের ফলানো গ্রীষ্ম কালীন বিভিন্ন সবজি অর্থাৎ ঝিঙে, কারকল, কাঁচা লঙ্কা সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে৷ গাছের গুড়ায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমির সমস্ত গাছ৷ ফলে এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ৷ অন্যদিকে, ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রীষ্ম কালীন সবজি অন্যান্য বছরের তুলনায় এবছর বাজার জাত হবে অনেকাংশেই কম৷ ফলে সবজির বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়৷ এলাকার কৃষকদের দাবি জল নিষ্কাশনের জন্য কৃষি জমির পাশের ড্রেনের সমস্যা সমাধানের জন্য যাতে স্থানীয় কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷

বৃষ্টিতে তেলিয়ামুড়ায় ফসলের ব্যাপক ক্ষতি
Tags:
Releated Posts
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…


















