News Flash

Image

বৃষ্টিতে তেলিয়ামুড়ায় ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ সবজিতে পচন আর তাতে চিন্তিত কৃষক কুল৷ বিগত কয়েক মাস ধরে কৃষকদের ফলানো ফসল ক্ষতির সম্মুখীন৷ তাও আবার গ্রীষ্ম কালীন সবজি চাষ করে বিপাকে কৃষকরা৷ টানা বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানায় এক কৃষক৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে বাইশঘড়িয়া এলাকায়৷ উক্ত এলাকায়  গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে অধিকাংশই কৃষির উপরে নির্ভরশীল৷ বাইশঘড়িয়া এলাকার এক কৃষক জানায়, এবছর টানা বর্ষণের ফলে তাদের ফলানো গ্রীষ্ম কালীন বিভিন্ন সবজি অর্থাৎ ঝিঙে, কারকল, কাঁচা লঙ্কা সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে৷ গাছের গুড়ায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমির সমস্ত গাছ৷ ফলে এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ৷ অন্যদিকে, ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রীষ্ম কালীন সবজি অন্যান্য বছরের তুলনায় এবছর বাজার জাত হবে অনেকাংশেই কম৷ ফলে সবজির বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়৷ এলাকার কৃষকদের দাবি জল নিষ্কাশনের জন্য কৃষি জমির পাশের ড্রেনের সমস্যা সমাধানের জন্য যাতে স্থানীয় কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top