News Flash

  • Home
  • বিদেশ
  • জুলাইতে সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাচ্ছেন বাইডেন
Image

জুলাইতে সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

ওয়াশিংটন, ১৩ জুন (হি. স.) : আগামী জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাচ্ছেন। জানা গেছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব এবং ইজরায়েল সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রশাসনের এক মুখপাত্রকে এই সফরের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তিনি জুলাই মাসে ওই দুটি দেশ সফর করবেন। সৌদি যুবরাজের সঙ্গে তাঁর বৈঠকের পরিকল্পনা রয়েছে। আমেরিকার সঙ্গে সৌদি আরব এবং ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতকে মজবুত এবং স্থিতিশীল করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ওই দুই দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। বাইডেনের সৌদি আরব সফরের উদ্দেশ্য হবে রিয়াধের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করা। সৌদি আরব সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর একটি বৈঠক হতে পারে। দুই নেতার বৈঠক আয়োজনের ব্যাপারে হোয়াইট হাউস কাজ করছে বলে গত মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল সিএনএন। রুশ-ইউক্রেন আবহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট দুই দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। 

Releated Posts

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top