News Flash

  • Home
  • দেশ
  • নাম না করে চিনকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Image

নাম না করে চিনকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

দেহরাদুন, ১৩ জুন (হি. স.) : উত্তরাখণ্ডের সেনা প্রশিক্ষণ শিবির থেকে নাম না করে চিনকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার উত্তরাখণ্ডের মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে অসামরিক ও সামরিক আধিকারিকদের ২৮তম যৌথ প্রশিক্ষণ শিবিরে বক্তৃতায় তিনি বলেন, ‘‘ভারত কখনও কোনও দেশ আক্রমণ করেনি। কারও এক ইঞ্চি জমিও দখল করেনি। কিন্তু কেউ যদি আমাদের জমিতে কুনজর দেয়, আমরা উপযুক্ত জবাব দেব।’’

ওই বক্তৃতায় সাম্প্রতিক রুশ-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও তুলেছেন রাজনাথ। ভারতকে ‘শান্তিপ্রিয় দেশ’ বলেছেন। পাশাপাশি তাঁর দাবি, পৃথিবীতে এখন একরতফা ভাবে ‘যুদ্ধবাজ’ এবং ‘শান্তকামী’ রাষ্ট্র চিহ্নিত করা যায় না। ঘটনা পরম্পরা এবং ধারাবাহিকতা অনুসরণ করেই এ বিষয়ে রাষ্ট্রগুলির ভূমিকা নির্ধারিত হয়। সরাসরি যুদ্ধ না হলেও তথাকথিত শান্তির সময়ও ‘প্রক্সি যুদ্ধ’ চলতে থাকে বলে জানান তিনি।

গত ২০২০ সালে সীমান্ত বিবাদের আবহে পূর্ব লাদাখের গলওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চিন সেনা। ওই সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। তার পর থেকে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে অন্তত ১৫ বার সামরিক আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। প্যাংগং হ্রদ, গোগরা-সহ কিছু এলাকা থেকে চিনা সেনা সরলেও এখনও কিছু প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) এ পারের কিছু অঞ্চলে চিনা ফৌজ রয়ে গিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, ফের এলএসি-তে চিনা ফৌজের ‘তৎপরতা’ বেড়েছে।

Releated Posts

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top