News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বামেদের পক্ষে অসম্ভব, তাই বিজেপিক হারাতে কংগ্রেস ও তিপরা মথার জন্য উপনির্বাচনে ভোট চাইল সিপিআই(এমএল) লিবারেশন
Image

বামেদের পক্ষে অসম্ভব, তাই বিজেপিক হারাতে কংগ্রেস ও তিপরা মথার জন্য উপনির্বাচনে ভোট চাইল সিপিআই(এমএল) লিবারেশন

আগরতলা, ১৩ জুন (হি. স.) : বামেদের পক্ষে বিজেপিকে একা পরাস্ত করা সম্ভব নয়, আবারও প্রমাণ মিলল। ত্রিপুরায় উপনির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেস এবং তিপরা মথার পক্ষে ভোট চাইল সিপিআই(এমএল) লিবারেশন। দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের সাফ কথা, বিজেপির অপশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছেন। বিরোধীদেরও ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে। এক্ষেত্রে বিজেপিকে হারাতে সক্ষম দলকে সমর্থন পরিস্থিতির দাবি।

এদিন সাংবাদিক সম্মেলনে পার্থ বাবু বলেন, ত্রিপুরায় রাজনৈতিক বিকাশের সকলেই দেখতে পারছেন। এমনকি বিজেপির শাসনে দেশের অবস্থা কারোর অজানা নয়। তাঁর বক্তব্য, দেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধি ৭.৭৯ শতাংশ বেড়েছে। ৮৪ শতাংশ মানুষের কাজ কমেছে। তেমনি, রাজ্যেও ৩২ হাজারের অধিক আশূন্যপদ পরে থাকলেও কর্মসংস্থানের সুযোগ হবে বলে কেউ মনে করছে না।

তাঁর মতে, উপনির্বাচনে বিজেপিকে মোক্ষম জবাব দেওয়ার দারুন সুযোগ এসেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনের মহড়া হিসেবে দেখতে হবে। তাই, বিজেপিকে হারাতে সক্ষম দলকে সমর্থনই এখন পরিস্থিতির দাবি। তাঁর সাফ কথা, ৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস, ৪৬-সুরমা কেন্দ্রে তিপরা মথা এবং ৫৭- যুবরাজনগর কেন্দ্রে বামফ্রন্টকে সমর্থন করার জন্য আহবান জানাচ্ছি।তিনি বলেন, বামপন্থী দলের বৈঠকে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে উপনির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হলে বিজেপিকে হারানো সম্ভব হবে, সিপিআই(এমএল) লিবারেশন এমন প্রস্তাব দিয়েছিল। কিন্ত সিপিআইএম তাতে আপত্তি করেছিল। অথচ, সাম্প্রতিক পার্টি কংগ্রেসে সিপিএম সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার কৌশল নিয়েছে। কিন্ত, ত্রিপুরায় তাঁরা ওই কৌশল নেওয়া অসম্ভব দাবি করছে। তাঁর সাফ কথা, বিজেপি বিরোধী শক্তিকেই উপনির্বাচনে সিপিআই(এমএল) লিবারেশন সমর্থন দেবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top