News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infection: দেশে করোনা সংক্রমণ সামান্য কমল, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮,০৮৪
Image

Covid Infection: দেশে করোনা সংক্রমণ সামান্য কমল, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮,০৮৪

নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : দেশে গত কয়েকদিনে কোভিড গ্রাফ লাফিয়ে ঊর্ধ্বমুখী হলেও সপ্তাহের প্রথম দিন সামান্য কমল করোনা সংক্রমণ। তবে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। বিশেষজ্ঞদের আশ্বাস, এখনই আতঙ্কের কোনও কারণ নেই। তবে নতুন করে বিধিনিষেধ জারি কথাও পক্ষে মত দিচ্ছে বিশেষজ্ঞদের আরেকাংশ।

সোমবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন। যা রবিবারের তুলনায় বেশ খানিকটা কম। এনিয়ে গত তিনদিন ধরেই দৈনিক করোনায় আক্রান্ত ৮ হাজারের বেশি। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, রবিবার এই সংখ্যা ছিল মাত্র ৪। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৪৭ হাজার ৯৯৫ জন। দৈনিক পজিটিভিটি রেট ৩ শতাংশ পেরিয়েছে। এই মুহূর্তে তা ৩.২৪ শতাংশ। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৭১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৫৭ হাজার ৩৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৪ হাজার ৫৯২ জন। সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৬৮ শতাংশ।

এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ১৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকাদেওয়া হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top