ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। রাজ্যের দাবারুদের জন্য সুখবর। চেস অলিম্পিয়াডকে সামনে রেখে গোটা দেশে অনূর্ধ্ব-১৫ স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করছে সর্বভারতীয় দাবা সংস্থা। ত্রিপুরায়ও সেই সুবাদে আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব-১৫ রেটেড রেপিড দাবা প্রতিযোগিতা। ১৯-২০ জুন আগরতলাস্থিত এন এস আর সি সি-তে আয়োজন করা হবে ৯ রাউন্ডের দাবা প্রতিযোগিতা। এতে কোনও এন্ট্রি ফি লাগবে না। ছেলে ও মেয়েদের জন্য আলাদা প্রতিযোগিতা হবে। প্রতিটি বিভাগে ২৫টি করে পঞ্চাশটি পুরস্কার থাকছে প্রতিযোগিতায়। পাশাপাশি প্রতিযোগিতায় সেরা দুজন ছেলে ও মেয়ে এবং সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে ও মেয়ে, অর্থাৎ মোট ৬ জন সেরা প্রতিযোগী চেন্নাইয়ে আয়োজিত চেস অলিম্পিয়াডে বিশ্ববরেণ্য খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে, একদম বিনামূল্যে। তাদের সমস্ত খরচ বহন করবে সর্বভারতীয় দাবা সংস্থা। তবে এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে অল ইন্ডিয়া চেস ফেডারেশন-এর রেজিস্ট্রেশন আপডেট থাকা বাধ্যতামূলক। প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ ১৮ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ত্রিপুরা দাবা সংস্থার অফিসকক্ষে নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যের সকল অনূর্ধ্ব-১৫ দাবা খেলোয়াড়দের আহবান করা হচ্ছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। অল ত্রিপুরা দাবা এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুন্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

Chess : ৪৪-তম চেস অলিম্পিয়াডকে সামনে রেখে রাজ্যে অনূর্ধ্ব-১৫ স্কুল দাবার আয়োজন
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















