News Flash

  • Home
  • খেলা
  • Chess : ৪৪-তম চেস অলিম্পিয়াডকে সামনে রেখে রাজ্যে অনূর্ধ্ব-১৫ স্কুল দাবার আয়োজন
Image

Chess : ৪৪-তম চেস অলিম্পিয়াডকে সামনে রেখে রাজ্যে অনূর্ধ্ব-১৫ স্কুল দাবার আয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। রাজ্যের দাবারুদের জন্য সুখবর। চেস অলিম্পিয়াডকে সামনে রেখে গোটা দেশে অনূর্ধ্ব-১৫ স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করছে সর্বভারতীয় দাবা সংস্থা। ত্রিপুরায়ও সেই সুবাদে আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব-১৫ রেটেড রেপিড দাবা প্রতিযোগিতা। ১৯-২০ জুন আগরতলাস্থিত এন এস আর সি সি-তে আয়োজন করা হবে ৯ রাউন্ডের দাবা প্রতিযোগিতা। এতে কোনও এন্ট্রি ফি লাগবে না। ছেলে ও মেয়েদের জন্য আলাদা প্রতিযোগিতা হবে। প্রতিটি বিভাগে ২৫টি করে পঞ্চাশটি পুরস্কার থাকছে প্রতিযোগিতায়। পাশাপাশি প্রতিযোগিতায় সেরা দুজন ছেলে ও মেয়ে এবং সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে ও মেয়ে, অর্থাৎ মোট ৬ জন সেরা প্রতিযোগী চেন্নাইয়ে আয়োজিত চেস অলিম্পিয়াডে বিশ্ববরেণ্য খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে,  একদম বিনামূল্যে। তাদের সমস্ত খরচ বহন করবে সর্বভারতীয় দাবা সংস্থা। তবে এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে অল ইন্ডিয়া চেস ফেডারেশন-এর রেজিস্ট্রেশন আপডেট থাকা বাধ্যতামূলক। প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ ১৮ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ত্রিপুরা দাবা সংস্থার অফিসকক্ষে নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যের সকল অনূর্ধ্ব-১৫ দাবা খেলোয়াড়দের আহবান করা হচ্ছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। অল ত্রিপুরা দাবা এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুন্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top