আগরতলা, ১১ জুন : পক্সো আইন নিয়ে শনিবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে টি আই ডি সি-র অডিটোরিয়ামে এক দিবসীয় রাজ্য ভিত্তিক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবি অনন্যা কর সাংভি সহ অন্যান্যরা। ২০১২ সালে পক্সো আইন লাগু হয়েছে। তবে এই আইন সম্পর্কে সচেতনতা প্রয়োজন। বর্তমানে বিভিন্ন বয়সের শিশুরা যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। এই ক্ষেত্রে পক্সো অ্যাক্টের মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা করা হয়। আর এই পক্সো অ্যাক্ট সম্পর্কে সচেতন করতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ। কি ধরনের ঘটনা ঘটলে তা পক্সো অ্যাক্টের মধ্যে পড়ে এবং এই আইনের নানান দিক নিয়ে এদিনের কর্মশালায় আলোচনা করা হয়েছে। রাজ্য আরক্ষা প্রশাসনের আধিকারিক , ফরেনসিক কর্মী ও সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি এই বিষয়ে প্রত্যেককে এদিন সচেতন করেছেন।

POCSO Law : পক্সো আইন নিয়ে কর্মশালা
Tags:
Releated Posts
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…


















