News Flash

Image

POCSO Law : পক্সো আইন নিয়ে কর্মশালা

আগরতলা, ১১ জুন : পক্সো আইন নিয়ে শনিবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে টি আই ডি সি-র অডিটোরিয়ামে এক দিবসীয় রাজ্য ভিত্তিক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবি অনন্যা কর সাংভি সহ অন্যান্যরা। ২০১২ সালে পক্সো আইন লাগু হয়েছে। তবে এই আইন সম্পর্কে সচেতনতা প্রয়োজন। বর্তমানে বিভিন্ন বয়সের শিশুরা যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। এই ক্ষেত্রে পক্সো অ্যাক্টের মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা করা হয়। আর এই পক্সো অ্যাক্ট সম্পর্কে সচেতন করতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ। কি ধরনের ঘটনা ঘটলে তা পক্সো অ্যাক্টের মধ্যে পড়ে এবং এই আইনের নানান দিক নিয়ে এদিনের কর্মশালায় আলোচনা করা হয়েছে। রাজ্য আরক্ষা প্রশাসনের আধিকারিক , ফরেনসিক কর্মী ও সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি এই বিষয়ে প্রত্যেককে এদিন সচেতন করেছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top