News Flash

  • Home
  • বিদেশ
  • Boris Johnson: ভোটাভুটিতে পক্ষে ভোট পড়েছে ২১১, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন বরিস জনসন
Image

Boris Johnson: ভোটাভুটিতে পক্ষে ভোট পড়েছে ২১১, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন বরিস জনসন

লন্ডন, ৭ জুন (হি.স.): ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন বরিস জনসন। শেষ পর্যন্ত আস্থা ভোটে জয়ী হয়েছেন তিনি। সোমবার (স্থানীয় সময়) ভোটাভুটিতে তাঁর পক্ষে ভোট পড়েছে ২১১। বিপক্ষে ভোট ১৪৮টি। ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন বরিস। কিন্তু লকডাউন বিধি ভাঙায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাঁর কনজারভেটিভ পার্টিরই একাংশ এমপি। সোমবার ভোটাভুটির পর বরিস প্রমাণ করে ছাড়লেন গরিষ্ঠ সংখ্যক এমপি-র সমর্থন তাঁর দিকেই রয়েছে।

পার্টিগেট নিয়ে স্যর গ্রাহাম ব্র্যাডি নেতৃত্বাধীন ১৯২২ কমিটির কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন টোরি পার্লামেন্টারি পার্টির ৫৪ জন এমপি। প্রসঙ্গত, ২০২০ সালে জুন মাসে করোনা মোকাবিলায় দেশে লকডাউন জারি করেছিল সরকার। কিন্তু, সেই বিধি ভেঙে সহকর্মীদের নিয়ে ডাউনিং স্ট্রিটে জন্মদিনের পার্টি করেন সস্ত্রীক জনসন। ক্ষমা, জরিমানার পরেও ‘পার্টি গেট’ দুর্নীতি থেকে রেহাই মেলেনি। তাঁকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতেই হয়। সেই অনাস্থা ভোটে হয়েছেন বরিস জনসন।

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top