নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের রামনগর এক নম্বর রোডের একটি বাড়ি থেকে অসংলগ্ণ অবস্থায় এক মহিলা ও অপর এক পুরুষকে আটক করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, রাজেশ দেববর্মা নামে এক ব্যাঙ্ক কর্মী রামনগর এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে৷ রাজেশ দেববর্মা নামে ওই ব্যক্তি বিবাহিত৷ তার স্ত্রী সন্তান রয়েছে৷স্ত্রী-সন্তান গোর্খাবস্তি ক্যাপিটাল কমপ্লেক্স সংলগ্ণ এলাকায় বসবাস করে৷প্রায় সাত বছর আগে রাজেশ দেববর্মা বিয়ে করে৷ স্ত্রী ও সন্তানকে ঘরে রেখে অপর এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে ব্যাংকে কর্মরত রাজেশ দেববর্মা নামে ওই ব্যক্তি৷ বিষয়টি টের পেয়ে তার স্ত্রী বারবার আপত্তি জানানো সত্ত্বেও অবৈধ সম্পর্ক থেকে বিরত হয়নি রাজেশ দেববর্মা৷ এমনকি সে তার স্ত্রীর কাছে অবৈধ সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করে আসছিল৷ রাজেশ দেববর্মার স্ত্রী তার স্বামীকে হাতেনাতে আটক করার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ রবিবার ওই মহিলা সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে রামনগর এক নম্বর রোডের একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে তার স্বামী রাজেশ দেববর্মা ও অপর এক মহিলাকে অসংলগ্ণ অবস্থায় আটক করতে সক্ষম হন৷ অসংলগ্ণ অবস্থায় এক পুরুষ ও মহিলাকে আটক করার সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ স্থানীয় লোকজন ওই বাড়িতে এসে ভিড় করেন৷ খবর পাঠানো হয় পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এর মধ্যেই রাজেশ দেববর্মা সেখান থেকে পালিয়ে যায়৷ আগরতলা পশ্চিম থানার মহিলা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সপ্তমী দেববর্মা নামে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে৷ রাজেশ দেববর্মার স্ত্রী অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল বলে তার কাছে খবর রয়েছে৷ কিন্তু তিনি কোনভবেই তার স্বামীর স্বীকারোক্তি আদায় করতে পারছিলেন না৷ আজ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছেন৷এ বিষয়ে পুলিশের মতামত জানতে চাওয়া হলে পুলিশ জানায় এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ জমা পড়েনি৷ যেহেতু অবৈধ সম্পর্কের জেরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে কারণেই পুলিশ নাকি ঘটনাস্থলে ছুটে গিয়ে এক মহিলাকে সেখান থেকে আটক করে নিয়ে আসে৷ তবে অভিযুক্ত রাজেশ দেববর্মাকে আটক করতে পারেনি পুলিশ৷ তাকে আটক করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে৷

Agartala : পরকীয়ার জেরে অন্য মহিলার সাথে অসংলগ্ণ অবস্থায় স্বামীকে ধরলেন স্ত্রী
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

















