News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Agartala : পরকীয়ার জেরে অন্য মহিলার সাথে অসংলগ্ণ অবস্থায় স্বামীকে ধরলেন স্ত্রী
Image

Agartala : পরকীয়ার জেরে অন্য মহিলার সাথে অসংলগ্ণ অবস্থায় স্বামীকে ধরলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের রামনগর এক নম্বর রোডের একটি বাড়ি থেকে অসংলগ্ণ অবস্থায় এক মহিলা ও অপর এক পুরুষকে আটক করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, রাজেশ দেববর্মা নামে এক ব্যাঙ্ক কর্মী রামনগর এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে৷ রাজেশ দেববর্মা নামে ওই ব্যক্তি বিবাহিত৷ তার স্ত্রী সন্তান রয়েছে৷স্ত্রী-সন্তান গোর্খাবস্তি ক্যাপিটাল কমপ্লেক্স  সংলগ্ণ এলাকায় বসবাস করে৷প্রায় সাত বছর আগে রাজেশ দেববর্মা বিয়ে করে৷ স্ত্রী ও সন্তানকে ঘরে রেখে অপর এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে ব্যাংকে কর্মরত রাজেশ দেববর্মা নামে ওই ব্যক্তি৷ বিষয়টি টের পেয়ে তার স্ত্রী বারবার আপত্তি জানানো সত্ত্বেও অবৈধ সম্পর্ক থেকে বিরত হয়নি রাজেশ দেববর্মা৷ এমনকি সে তার স্ত্রীর কাছে অবৈধ সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করে আসছিল৷ রাজেশ দেববর্মার স্ত্রী তার স্বামীকে হাতেনাতে আটক করার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ রবিবার ওই মহিলা  সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে রামনগর এক নম্বর রোডের একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে তার স্বামী রাজেশ দেববর্মা ও অপর এক মহিলাকে অসংলগ্ণ অবস্থায় আটক করতে সক্ষম হন৷ অসংলগ্ণ অবস্থায় এক পুরুষ ও মহিলাকে আটক করার সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ স্থানীয় লোকজন ওই বাড়িতে এসে ভিড় করেন৷ খবর পাঠানো হয় পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এর মধ্যেই রাজেশ দেববর্মা সেখান থেকে পালিয়ে যায়৷ আগরতলা পশ্চিম থানার মহিলা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সপ্তমী দেববর্মা নামে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে৷ রাজেশ দেববর্মার স্ত্রী অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল বলে তার কাছে খবর রয়েছে৷ কিন্তু তিনি কোনভবেই তার স্বামীর  স্বীকারোক্তি আদায় করতে পারছিলেন না৷ আজ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছেন৷এ বিষয়ে পুলিশের মতামত জানতে চাওয়া হলে পুলিশ জানায় এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ জমা পড়েনি৷ যেহেতু অবৈধ সম্পর্কের জেরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে কারণেই পুলিশ নাকি ঘটনাস্থলে ছুটে গিয়ে এক মহিলাকে সেখান থেকে আটক করে নিয়ে আসে৷ তবে অভিযুক্ত রাজেশ দেববর্মাকে আটক করতে পারেনি পুলিশ৷ তাকে আটক করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top