News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Destroy : বিলোনীয়ায় ফলের বাগান ধবংস করল দুসৃকতিকারী
Image

Destroy : বিলোনীয়ায় ফলের বাগান ধবংস করল দুসৃকতিকারী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, আগরতলা, ৩১ মে৷৷ প্রকাশ্য দিবালোকে সাত কৃষক পরিবারের কলা, আম, কাঁঠালের বাগান ধবংস করে দুষৃকতকারীরা৷  ঘটনা বিলোনীয়া থানার অন্তগত ভারত চন্দ্র নগর ব্লকের পাইখলার নাথ পাড়ায়৷ জানাগেছে নাথ পাড়ায় মোট সাত পরিবারের প্রায় ২৫ জন মানুষ রয়েছে৷ প্রতিটি পরিবারের আয়ের একমাত্র অবলম্বন কৃষি নির্ভর৷ দীর্ঘ  বছর ধরে পরিবারগুলি এখানেই রয়েছে৷ গরীব কৃষক শ্রমিক নিজেরাই নিজেদের দখলকৃত জায়গায় কেউ কলা বাগান, কেউ আম্রপল্লি কেউবা কাঁঠাল বাগান করে আর্থিক দূরবস্থা দূর করার চেষ্ঠা শুরু করছে৷ এর আগেও তারা তাদের জায়গায় বিভিন্ন ফলের এবং রাবারের গাছ লাগায় কিন্তু তিন মাস পূর্বে ও এন জি সি তাদের দখলকৃত জায়গায় গ্যাসের সন্ধানে নেমে তাদের বাগান কেটে ফেলে তখন সাত পরিবারের কেউই বাঁধা দেয় নি৷ তাদের আশা ছিল গ্যাস পেলে গোটা এলাকার সাথে তাদেরও আর্থিক লাভ হবে৷ কিন্তু ও এন জি সির অনুসন্ধানে কিছুই না পাওয়ায় তারা ফিরে যায়৷ ওই জায়গায়টিতে আগের দখলকৃত সীমানা অনুযায়ী এলাকার সাত কিৃ শ্রমিক পরিবার পুনরায় তাদের ফলের বাগান তৈরীর কাজ শুরু করে গাছও প্রায় বড় হয়ে গেছে৷ গরীব পরিবার গুলির জমিতে কৃষি কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন৷ অভিযোগ গত রবিবার প্রকাশ্য দিবালোকে  ফলের গাছগুলো দা দিয়ে কেটে মাটি থেকে উপড়ে ফেলে দেয় কিছু দুষৃকতিকারী৷ এলাকার সাত পরিবারের শিশু বৃদ্ধ, মহিলা পুরুষ খবর পেয়ে  একসাথে নিজেদের বাগানসলে আসে, তখন দুষৃকতকারীরা এলাকা ছেড়ে পালায় বলে জানান স্থানীয় মানুষ৷ তাদের বক্তব্য এলাকার একটা  চক্র তাদের এই জমি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, একটা অশুভ শক্তি তাদের দূর থেকে মদত যোগাচ্ছে বলে কৃষকদের অভিমত, বাধ্য হয়ে সাত কৃষক পরিবার আজ বিলোনিয়া থানাতে মামলা করতে এলে পরে তাদের মামলা গ্রহণ করেনি বিলোনিয়া থানা, বিলোনিয়া থানা থেকে তাদেরকে বলা হয় এইটা আদালতে মামলাধীন বিষয় তাই তাদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেন৷ জানা যায় আগামীকাল তারা আদালতের শরণাপন্ন হবেন বলে জানা যায়৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top