News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি থেকে প্রচুর গাঁজা উদ্ধার
Image

গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি থেকে প্রচুর গাঁজা উদ্ধার

খোয়াই, ৩১ মে : মঙ্গলবার খোয়াই থানা এলাকার বাইজালবাড়ি এসি পাড়া এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ও সিআরপিএফ বাহিনীর জওয়ানরা।

জানা গেছে, পুলিশ ও সিআরপিএফ বাহিনীর জওয়ানরা নিয়মমাফিক যানবাহন তল্লাশি চালাচ্ছিল। সন্দেহজনকভাবে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাজার হদিশ পাওয়া গেছে। গাড়ি থেকে বড় ৭ প্যাকেট এবং ছোট ৫০ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্যাস সিলেন্ডার বোঝাই গাড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধারের সংবাদ পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। চালকের বাড়ি পানিসাগর এলাকায় বলে জানা গেছে।

গাঁজাসহ আটক গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়িটি সেখান থেকে খোয়াই থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। জানা গেছে, গাঁজা গুলি আগরতলা থেকে গ্যাস সিলিন্ডারের নিচে বোঝাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পুলিশ নিয়মমাফিক তল্লাশি চালানোর সময় সন্দেহবশত গাড়িটিতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে।

এদিকে, আটক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাচার কাণ্ডের মূল পাণ্ডাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, রাজ্য থেকে নানা কৌশলে গাজা বহি:রাজ্যে পাচার অব্যাহত রয়েছে। গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি থেকে গাঁজা উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ইতিপূর্বে পেট্রোল-ডিজেল বোঝাই গাড়ি থেকেও গাজা উদ্ধারের ঘটনা ঘটেছে। পাচারকারীরা নতুন নতুন কৌশলে গাজা পাচারের চেষ্টা অব্যাহত রেখেছে। মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি থেকে গাজা উদ্ধারের ঘটনা তারই প্রমাণ বহন করছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top