News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নালিশ সিপিএমের, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নোটিশ কমিশনের
Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নালিশ সিপিএমের, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নোটিশ কমিশনের

আগরতলা, ৩০ মে (হি. স.) : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা-কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তিনদিনের মধ্যে নোটিশের জবাব চেয়েছে কমিশন।

প্রসঙ্গত, ত্রিপুরায় উপনির্বাচন ঘোষণার পর মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে কমিশনে নালিশ জানিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পশ্চিম ত্রিপুরা, ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলায় উপনির্বাচন রয়েছে। সরকারী খরচে মুখ্যমন্ত্রী যুবরাজ নগর কেন্দ্রে এবং সুরমা কেন্দ্রে নির্বাচন ঘোষণা হওয়ার পর সফর করেছেন এবং প্রশাসনিক বৈঠক সেরেছেন বলে জিতেন্দ্র বাবু কমিশনে অভিযোগে বলেছেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছে।ত্রিপুরার অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। নির্বাচনী আধিকারিক নোটিশে লেখেছেন, নির্বাচন ঘোষণার পর থেকে আচরণ বিধির চ্যাপ্টার সাত মোতাবেক কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মন্ত্রিগণ সরকারী কাজ পরিচালনার জন্য সচিবালয় থেকে বাসভবন যাতায়াতে সরকারী গাড়ি এবং অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে রাজনৈতিকভাবে নির্বাচনী প্রচারে সরকারী খরচে যাতায়াত করতে পারবেন না। তাই, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে নোটিশের জবাব দিতে হবে। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top