News Flash

  • Home
  • প্রধান খবর
  • NCB: ড্রাগস-অন-ক্রুজ মামলা: শাহরুখ পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট দিল এনসিবি
Image

NCB: ড্রাগস-অন-ক্রুজ মামলা: শাহরুখ পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট দিল এনসিবি

মুম্বই, ২৭ মে (হি.স.) : বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ান খানকে ড্রাগ-অন-ক্রুজ মামলায় শুক্রবার ক্লিনচিট দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাকে গত বছর গ্রেফতার করা হয়েছিল। আরিয়ান খান ছাড়াও মামলায় আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দুজন ছাড়া বাকি সব অভিযুক্তই বর্তমানে জামিনে রয়েছেন।

এসআইটির তদন্তের ভিত্তিতে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের বিভিন্ন ধারায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং বাকি ছয়জনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণের অভাবে অভিযোগ দায়ের করা সম্ভব হচ্ছে না। শুক্রবার এই মামলায় বিশেষ এনডিপিএস আদালতে চার্জশিট জমা দিয়েছে এনসিবি।
এদিন এক বিবৃতিতে, এনসিবি জানিয়েছে, “একটি সূত্রের উপর ভিত্তি করে মুম্বই এনসিবি ২০২১ সালের ২ অক্টোবর বিক্রান্ত, ইশমীত, আরবাজ, আরিয়ান এবং গোমিতকে ইন্টারন্যাশনাল পোর্ট টার্মিনালে এবং নূপুর, মোহাক এবং মুনমুনকে আটক করা হয়েছিল। আরিয়ান এবং মোহাক ছাড়া সকল অভিযুক্তদের কাছে মাদকদ্রব্য পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে মামলাটি মুম্বই এনসিবি তদন্ত করে। পরে, ডিডিজি (অপারেশনস) সঞ্জয় কুমার সিংয়ের নেতৃত্বে নয়াদিল্লিতে এনসিবি সদর দফতর থেকে একটি এসআইটি গঠন করা হয়।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top