News Flash

  • Home
  • দেশ
  • Accident: জোজিলা পাসের কাছে খাদে পড়ল গাড়ি; মৃত্যু ৯ জনের, প্রাণে বাঁচলেন একজন
Image

Accident: জোজিলা পাসের কাছে খাদে পড়ল গাড়ি; মৃত্যু ৯ জনের, প্রাণে বাঁচলেন একজন

শ্রীনগর, ২৬ মে (হি.স.): জোজিলা পাসের কাছে শ্রীনগর-কার্গিল হাইওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই গাড়িতে থাকা ৯ জন যাত্রীর। শুধুমাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জোজিলা পাস মন্দির মোড়ের কাছে। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০০-৫০০ ফুট নীচে পড়ে যায় গাড়িটি।

জম্মু-কাশ্মীর সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জেকে ১২ ৭৪৬৬ নম্বরের একটি গাড়ি কার্গিল থেকে শ্রীনগরের দিকে আসছিল। বুধবার রাতে জোজিলা পাস মন্দির মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পরই উদ্ধারকাজ চালিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত ৭টি দেহ উদ্ধার করা হয়, বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় আরও দু’টি দেহ। সোনমার্গ থানার স্টেশন হাউস অফিসার ইউনিস বশির জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top