News Flash

  • Home
  • দেশ
  • Accident: ওডিশায় পর্যটকদের নিয়ে খাদে পড়ল বাস; মৃত্যু হাওড়ার ৬ বাসিন্দার, আহত ৪২ জন
Image

Accident: ওডিশায় পর্যটকদের নিয়ে খাদে পড়ল বাস; মৃত্যু হাওড়ার ৬ বাসিন্দার, আহত ৪২ জন

ভুবনেশ্বর, ২৫ মে (হি.স.): ওডিশার গঞ্জাম-কান্ধামাল সীমানায় কলিঙ্গ ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটকবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, একজনের বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়। মৃতদের নাম-মৌসুমী দেড়ে (৪০), রিমা দেড়ে (২২), সুপ্রিয়া দেড়ে (৩৫), সঞ্জীব পাত্র (৪০), বর্ণালী মান্না (৩৮) ও স্বপন গুছাইত (রান্নি)। স্বপন গুছাইত হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা।

পশ্চিমবঙ্গ থেকে ওডিশার দারিংবারিতে বেড়াতে এসেছিলেন ৭৭ জন পর্যটকদের একটি দল। তাঁদের অধিকাংশই হাওড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে দারিংবারি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিলেন তাঁরা। মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় আরও ৪২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
ওডিশার গঞ্জাম এবং কান্ধামাল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি একটি নদীখাতের ধার বারবার রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নদীখাতে পড়ে যায়। প্রাথমিক ভাবে উদ্ধার কাজে নামেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এবং দমকলও এসে পৌঁছয়। বুধবার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। বাসে থাকা ৭৭ জনের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩০ জন মহিলা ও ৭টি শিশু।

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top