News Flash

  • Home
  • বিদেশ
  • Padma Bridge : ২৫ জুন বাংলাদেশের পদ্মা সেতু উদ্বোধন করা হবে
Image

Padma Bridge : ২৫ জুন বাংলাদেশের পদ্মা সেতু উদ্বোধন করা হবে

ঢাকা,২৪ মে (হি.স) : বাংলাদেশের বহুপ্রতীক্ষিত পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন করা হবে। সকাল ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সে-দেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বাংলাদেশের গণভবনে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই রাখা হবে। বঙ্গবন্ধু পরিবারের কারও নামেই এ নাম রাখা হবে না। এর আগে গত ১৭ মে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার বিষয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ শেখ হাসিনাই নির্ধারণ করবেন। এ নিয়ে দলীয় একেক নেতা একেক তারিখ না দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। গত এপ্রিলের শুরুতে পাওয়া পদ্মা সেতুর অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ছিল ৯২ শতাংশ। ওই সময় নদীশাসনের কাজ শেষ হয়েছিল ৯০ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া মূল সেতুর কার্পেটিং কাজ হয়েছিল ৬৬ শতাংশ। গ্যাস পাইপলাইনের কাজের অগ্রগতি ছিল ৯৯ শতাংশ এবং ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজের অগ্রগতি ছিল ৭৯ শতাংশ।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top