News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে কোয়াড, শান্তি নিশ্চিত করেছে ইন্দো-প্যাসিফিকে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে কোয়াড, শান্তি নিশ্চিত করেছে ইন্দো-প্যাসিফিকে : প্রধানমন্ত্রী

টোকিও, ২৪ মে (হি.স.): স্বল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে কোয়াড, শান্তি নিশ্চিত করেছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। মঙ্গলবার কোয়াড শিখর সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টোকিও-তে কোয়াড নেতাদের সম্মেলন ভেন্যুতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। পরে কোয়াড নেতাদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোয়াড স্তরে একটি মুক্ত, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উৎসাহিত করা হচ্ছে-এটি আমাদের সকলের যৌথ লক্ষ্য।”

মোদী বলেছেন, “কোয়াড অতি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে। বর্তমানে কোয়াড-এর সুযোগ ব্যাপক হয়ে উঠেছে। আমাদের পারস্পরিক আস্থা, এবং আমাদের সংকল্প গণতান্ত্রিক শক্তিকে নতুন শক্তি ও উদ্দীপনা দিচ্ছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “কোভিডের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, আমরা ভ্যাকসিন সরবরাহ, জলবায়ু কার্যকলাপ, সরবরাহ চেইন স্থিতিস্থাপকতা, দুর্যোগ প্রতিক্রিয়া, অর্থনৈতিক সহযোগিতা এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের সমন্বয় বাড়িয়েছি। এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top