News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শ্রীদামকে ছাপিয়ে গেলেন রজত, অর্জুন, সদর-‌মোহনপুরের ফাইনাল ম্যাচ টাই
Image

Cricket : শ্রীদামকে ছাপিয়ে গেলেন রজত, অর্জুন, সদর-‌মোহনপুরের ফাইনাল ম্যাচ টাই

মোহনপুর-‌১৭৫/‌৭

সদর-‌১৭৫/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।।অবিশ্বাস্য এবং দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ শেষ হলো টাই। ম্যাচ মোহনপুরের গড়া ১৭৫ রানের জবাবে সদর মহকুমা ১৭৫  রান করতেই সক্ষম হয়। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ একসময় সদরের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। যখন ১০.‌৪ ওভারে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিলো সদর। ওই অবস্থায় অর্জুন দেবনাথ এবং রজত দে যেভাবে ব্যাট করলেন তা প্রশংসার দাবি রাখেন। বৃষ্টির জন্য এদিন ম্যাচ শুরু হতে দেরী হয়। ফলে ওভার কমিয়ে ২০ করা হয়।

মোহনপুর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বিশাল ১৭৫ রান করে। ৩ নম্বরে ব্যাট করতে নেমে সদরের বোলারদের কার্যত শাসন করেন শ্রীদাম পাল। শ্রীদামের চওড়া ব্যাটে দ্রুত স্কোর বোর্ডে রান আসতে থাকে মোহনপুরের। বেশ কয়েকবার অনেকটা অনায়াসেই সীমানার বাইরে বল পাঠাতে দেখা গেছে রাজ্য দলের ওই প্রতিভাবান ব্যাটসম্যানটিকে। মাত্র ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৬ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করে শ্রীদাম গোটা দলকে অক্সিজেন দিয়ে যান।

এছাড়া দলের পক্ষে স্পিডস্টার অজয় সরকার ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং চিরঞ্জীব দেবনাথ ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। সদরের পক্ষে অর্জুন দেবনাথ (‌২/‌২৬) এবং চিরঞ্জীৎ পাল (‌২/‌২৬) সফল বোলার। বিশাল রানের নীচে চাপা পড়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সদর মহকুমা। ‌‌জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সদর মহকুমা। দলীয় ৩ রানের মাথায় পল্লব দাসকে হারানোর পর। এর পর বিশাল ঘোষের সঙ্গে নিরুপম সেন চৌধুরি ৩৭ রান যোগ করেন। বিশাল ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং নিরুপম ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। ব্যর্থ হয়েছেন কৌশল আচার্য (‌৬)।

৬৬ রানে ৪ উইকেট হারিয়ে সদর মহকুমা যখন খাদের কিনারায় তখনই ম্যাচের যাবতীয় দায়িত্ব নিজেদের কঁাধে তুলে নেন রজত দে এবং অর্জুন দেবনাথ। ওই জুটি সেট হতেই রুদ্রমূর্তি ধারন করেন। ‌অর্জুন অনবরত বল সীমানার বাইরে পাঠাতে থাকেন। ওই জুটি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১৭৫ রানে পৌঁছে দেন। অর্জুন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে এবং রজত ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রানে অপরাজিত থেকে যান। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top