News Flash

  • Home
  • খেলা
  • Hockey : সাব জুনিয়র মহিলা হকিতে হরিয়ানা চ্যাম্পিয়ন, রানার্স ঝাড়খন্ড
Image

Hockey : সাব জুনিয়র মহিলা হকিতে হরিয়ানা চ্যাম্পিয়ন, রানার্স ঝাড়খন্ড

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২৩ মে।। জাতীয় চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে হরিয়ানা। ঝাড়খন্ড পেয়েছে রানার্সআপ খেতাব। সাব জুনিয়র মহিলা হকঝ চ্যাম্পিয়নশীপের ফাইনালে হরিয়ানা ২-০ গোলে ঝাড়খন্ডকে পরাজিত করে ভারত সেরার খেতাব পেয়েছে। খেলার দুই অর্ধে বিজয়ী দল দুটি গোল করেছে। মনিপুরের ইম্ফলে আয়োজিত ১২-তম হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ২৫টি রাজ্য দল অংশ নিয়েছিল। রবিবার সকালে টুর্নামেন্টের অপর নির্ণায়ক খেলায় উত্তর প্রদেশ ৩-০ গোলে মধ্যপ্রদেশকে পরাজিত করে তৃতীয় স্থান পেয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরা দল এতে অংশ নিয়ে জি-গ্রুপে একটিমাত্র খেলার সুযোগ পেয়েছিল। পাঞ্জাব ৩০-০ গোলের বড় ব্যবধানে ত্রিপুরাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন-এর স্বীকৃতি পেয়ে কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করেছিল। কার্যত গ্রুপে তৃতীয় দল হিমাচল প্রদেশ অনুপস্থিত থাকায় ত্রিপুরা দলকে আর খেলতে হয় নি। বলাবাহুল্য, পাঞ্জাব কোয়ার্টার-ফাইনালে ঝাড়খণ্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top