News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : বটদ্ৰবা থানায় অগ্নিসংযোগকারিণী সহ গ্রেফতার সাত, আটক মহিলা সহ আরও ১৪ সমেত মোট ২১
Image

Arrested : বটদ্ৰবা থানায় অগ্নিসংযোগকারিণী সহ গ্রেফতার সাত, আটক মহিলা সহ আরও ১৪ সমেত মোট ২১

নগাঁও (অসম), ২২ মে (হি.স.) : বটদ্ৰবা থানায় অগ্নিসংযোগকারিণী যুবতী সহ গ্রেফতার করা হয়েছে সাত জনকে। এছাড়া পুলিশের অভিযানে আটক হয়েছেন মহিলা সহ আরও ১৪ জন। গ্রেফতার ও আটক সহ এ পর্যন্ত মোট সংখ্যা ২১-এ দাঁড়িয়েছে। ধৃতদের মধ্যে ১৪ জন মহিলা এবং বাকি সব পুরুষ।

গতকাল শনিবার স্থানীয় শালনাবড়ির বাসিন্দা জনৈক সফিকুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে নগাঁও জেলার অন্তর্গত বটদ্রবার পুরনো থানায় অগ্নিসংযোগ করেছিলেন উন্মত্ত জনতা। অগ্নিসংযোগ করেই ক্ষান্ত হননি তাঁরা, উন্মত্ত জনতা থানার নতুন ভবনে ব্যাপক ভাঙচুরও চালিয়েছেন। আগুনে থানায় মজুত বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র, মোটর সাইকেল, সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জনতার মারে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

থানায় আক্রমণের গোটা দৃশ্য সিসিটিভির ক্যামেরায় বন্দি হয়েছিল। ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে ধরপাকড় শুরু হয়েছে। অনুরূপভাবে হলুদ রঙের চুড়িদার পরিহিত জনৈক যুবতী মোটর সাইকেলে পেট্ৰোল ঢালা এবং আরেক জন নাইটি পরিহিত দিয়াশলাই কাঠি ঠুকে তাকে অগ্নিসংযোগের দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অগ্নিসংযোগকারিণী যুবতীকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। তবে অগ্নিসংযোগকারিণী মূল অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ, তিনি ফেরার।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top