News Flash

  • Home
  • দেশ
  • Arrested : উত্তর ২৪ পরগনা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ধৃত ৭ ভুয়ো পরীক্ষার্থী
Image

Arrested : উত্তর ২৪ পরগনা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ধৃত ৭ ভুয়ো পরীক্ষার্থী

কলকাতা, ২২ মে (হি.স.) : কনস্টেবলের নিয়োগ পরীক্ষা চলাকালীন সাতজন ভুয়ো পরীক্ষার্থীকে ধরল পুলিশ। রবিবার পরীক্ষা শুরু আগে অ্যাডমিট কার্ড পরীক্ষার সময় কলকাতা লাগোয়া বিধাননগরের লবনহ্রদ বিদ্যাপীঠ ও বিধাননগর বিডি ব্লক স্কুল থেকে তাঁকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।

রবিবার ছিল উত্তর ২৪ পরগনা পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী ধরতে ছিল কড়া ব্যবস্থা। অ্যাডমিট কার্ড পরীক্ষা চলাকালীন লবনহ্রদ বিদ্যাপীঠ থেকে দুইজন ও বিডি ব্লক স্কুল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছেন পুলিশকর্মীরা। অ্যাডমিট কার্ডে লেখা বাবার নাম, ঠিকানা জানতে চাইলে বলতে পারেননি অনেকে। এর পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় এই সাতজন স্বীকার করে নেয় যে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। এভাবে ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে দানানো হয়েছে, সম্প্রতি সরকারি চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী পাঠানোর প্রবণতা বেড়েছে। তাই নজরদারিও বাড়ানো হয়েছে। সন্দেহ হলেই তাঁকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। আর তাতেই ফাঁস হয়ে যায় সব জারিজুরি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top