News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Ghosh : পদত্যাগ করা উচিত পার্থবাবুর : এসএসসি দুর্নীতি নিয়ে তোপ দিলীপ ঘোষের
Image

Dilip Ghosh : পদত্যাগ করা উচিত পার্থবাবুর : এসএসসি দুর্নীতি নিয়ে তোপ দিলীপ ঘোষের

কলকাতা,২২ মে (হি. স.): এসএসসি দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে। এমনকি সিবিআই তাকে জেরা পর্যন্ত করে। এই ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগিয়ে রবিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে,”পার্থবাবুর উচিত পদত্যাগ করা” কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন,”নৈতিকতার আঁধারে পার্থবাবুর উচিত পদত্যাগ করে নেওয়া । একজন মন্ত্রী হয়ে তিনি দৌড়ে বেড়াচ্ছেন বাঁচার জন্য । তাই ওনার পদত্যাগ করে বাকি কাজ করা উচিত । যদিও তৃণমূল কংগ্রেস সরকার নীতি–নৈতিকতার ধার–ধারে না । এখন মন্ত্রী–নেতাদের বাঁচাতে সাধারণ মানুষের টাকা খরচ করা হচ্ছে । পার্থবাবুর দৌড় বলছে তিনি অপরাধের সঙ্গে যুক্ত । সমস্ত চাকরির পরীক্ষাতেই কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে । তাই উপায় না দেখে চাকরি–প্রার্থীরা আদালতে যাচ্ছেন । আমরা আশা করব সকলে ন্যায়বিচার পাবেন। আর দোষীরা শাস্তি পাবেন ”।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top