ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। মহকুমার সিনিয়র ক্রিকেট শুরু ২৫ মে থেকে। এবছর খেলা হবে রাঙ্গামাটি স্কুল মাঠে। আজ আসরে এন্ট্রি নেওয়ার শেষ দিন। রবিবার সন্ধ্যায়ই সম্ভবত আসরের ক্রীড়াসূচী ঘোষনা করা হবে। যতটুকু খবর এবছর মহকুমার বাইরের কোনও ক্রিকেটার সিনিয়র ক্রিকেটে খেলতে পারবেন না। রাজ্য ক্রিকেট সংস্থার নিয়মানুসারে ওই সিদ্ধান্ত নিয়েছে মহকুমা ক্রিকেট সংস্থা। শুধু তাই নয়, চাকুরি সূত্রে কেউ মহকুমায় থাকলেও খেলতে পারবেন না মহকুমা আসরে। জানা গেছে, এবছর ১০ টি দল সম্ভবত সিনির আসরে অংশ নিতে পারে। এদিকে ক্রমাগত বৃষ্টিতে মাঠের অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে। উদ্যোক্তারা আপ্রাণ চেষ্টা করছেন মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে। গেলোবছর ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিলো আর সি সি এবং গোমতি প্লে সেন্টার। করোনার জন্য লকডাউন পরে যাওয়ায় ফাইনাল ম্যাচটি হতে পারেনি। সম্ভবত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষনা করে দেবে মহকুমা ক্রিকেট সংস্থা।

অমরপুরে সিনিয়র ক্রিকেট শুরু ২৫শে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















