News Flash

  • Home
  • খেলা
  • শ্রীদাম পালের মারকুটে ব্যাটিং, বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে কৈলাশহরকে ছিটকে ফাইনালে মোহনপুর
Image

শ্রীদাম পালের মারকুটে ব্যাটিং, বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে কৈলাশহরকে ছিটকে ফাইনালে মোহনপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। ছিল ৫০ ওভারের ডে ম্যাচ। কার্যত হয়েছে আইপিএল ধাঁচে ১২ ওভারের ম্যাচ। মারকুটে ব্যাটার্স এবং বিধ্বংসী বোলারদের নৈপুণ্যে মোহনপুর শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় পেয়েছে। হারিয়েছে কৈলাশহরকে ১৯ রানের ব্যবধানে। এককথায়, বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে কৈলাশহরকে ছিটকে ফাইনালে মোহনপুর। কৈলাশহরের ব্যাটিং শুরুর রানের গতি আরো কিছুটা সময় ধরে রাখতে পারলে হয়তো খেলার ফলাফল বিপরীত হতো। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্যস্তরীয় সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মোহনপুর ও কৈলাশহর পরস্পরের মুখোমুখি হয়েছিল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, আউটফিল্ড সিক্ত থাকার ফ্যাক্টর – সব মিলে ৬ ঘণ্টা অপেক্ষার পর বেলা তিনটায় এমবিবি স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। ওভার কমিয়ে ১২-তে আনা হয়। টস জিতে কৈলাশহর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মোহনপুরকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের জন্য। নির্ধারিত ১২ ওভারে মোহনপুর ৬ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার শ্রীদাম পালের ৪২ রান যথেষ্ট উল্লেখযোগ্য। শ্রীদাম ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪২ রান সংগ্রহ করে। এছাড়া, ইন্দ্রজিৎ দেবনাথের ১৪ বলে ২৮ রান এবং সমীর দেববর্মার ১৪ বলে অপরাজিত ১৯ রান উল্লেখ করার মতো। কৈলাশহরের বোলার বিপ্রজিত দেব কানুনগো, অমিয় কান্তি শর্মা, দেবপ্রসাদ সিনহা ও রোহন দে প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কৈলাশহর ছয় উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করতেই সীমিত ১২ ওভার ফুরিয়ে যায়। সেন্টু সরকার ২৮ রান এবং বিপ্রজিত দেব কানুনগো ২০ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষরক্ষা সম্ভব হয়নি। শুরুতে স্কোরবোর্ডে ৫ ওভারে ২ উইকেটে ৪৫ রান দেখে অনেকেই কৈলাশহরকে ফাইনালিস্ট ধরে নিয়েছিল, কিন্তু মোহনপুরের বোলার সুভাষ চক্রবর্তী ৯ রানে এবং জয়দীপ দেব ১৯ রানে দুটি করে উইকেট তুলে নেয়। এছাড়া, অজয় সরকার ও চিরঞ্জীব দেবনাথ পেয়েছে একটি করে উইকেট। দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ ওপেনার শ্রীদাম পালকে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে, এমবিবি স্টেডিয়ামে। এতে সদর ও মোহনপুর পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top